• Home
  • Features
  • Religious Writing
  • Research
  • Personal Writing
  • Poem
  • _Poem Writing
  • _Poem Collection
  • Home
  • About
  • Contact
Adarsha Lekhon | আদর্শ লিখন
HomeQuoteশাশ্বত লিখন

শাশ্বত লিখন



শাশ্বত লিখন


"ঈর্ষা, বিদ্বেষ, ক্রধ বর্জন কর্তব্য।"
- ২৪।০৩।২০১৫ খ্রি.

"জ্ঞানী সেই, যে নিজের অজ্ঞতার প্রতি সচেতন, জানার জন্য সর্বদা আগ্রহী এবং অপরকেও স্পষ্ট জানায়।"
- ২৪।০৩।২০১৫ খ্রি.

"স্বীয় চিন্তাধারা বা মতবাদ সঠিক মনে করলে অপরের চিন্তাধারা বা মতবাদ সঠিক মনে করা বাঞ্চণীয়, আর জ্ঞানী ব্যক্তি অবশ্যই তা বিশ্লেষণ করে উত্তম মত গ্রহন করে এবং ভ্রান্ত মত বর্জন করে।"
- ২৪।০৩।২০১৫ খ্রি.

"যা প্রাপ্তির তাই পেয়েছি, যা দেখার তাই দেখছি এবং যা ঘঠার তাই ঘঠবে।"
- ২৪।০৩।২০১৫ খ্রি.

"নিঃস্বার্থ সেই যে অপরের তরে আপনাকে বিলিয়ে দেয়।"
- ০৩।০৪।২০১৫ খ্রি.

"আয়ত্বহীন থাকে যে দর্শন, সে দর্শনে চলে না জীবন।"
- ০৩।০৪।২০১৫ খ্রি.

"জানার যেমন শেষ নেই, বোঝারও তেমন পূর্ণতা নেই।"
- ০৩।০৪।২০১৫ খ্রি.

"বেশী কথায় কথার সার নষ্ট হয়, অল্প কথায় সমাধান মঙ্গল ।"
- ০৩।০৪।২০১৫ খ্রি.

"সর্বদা যা দর্শন করি তার সবটাই সত্য নয়, যা অনুধাবন করি তার সবটাই সঠিক নয়।"
- ০৩।০৪।২০১৫ খ্রি.

"শুনে মনে হয় আম গাছ, কাছে গিয়ে দেখি গাব গাছ।"
- ০৩।০৪।২০১৫ খ্রি.

"অসম পর্যায় বা শ্রেণীর মধ্য বোঝাপরা কখনোই সুষম হয় না।"
- ২০।০৭।২০১৫ খ্রি.

"ভিন্ন ভিন্ন ধারার শ্রেনীর মধ্যে বন্ধুত্বে কখনোই পূর্ণতা পায় না অর্থাৎ শ্রেণী বৈশ্যম্য সৃষ্টি সামাজিক অন্যায়, সকল শ্রেণী-পেশার মানুষকেই সমানভাবে ভালোবাসা বাঞ্চনীয় তেমনি যোগ্যতা বা অবদান অনুযায়ী সম্মান প্রদান অবশ্যক তবে বন্ধুত্বের ক্ষেত্রে সম-পর্যায়ের সামাজিক সাংস্কৃতিক শ্রেণীতে নির্বাচন শ্রেয়।"
- ২০।০৭।২০১৫ খ্রি.

"কর্মে আমার অভিযোগ নাহি রয়, সম্পদ অর্জন মেথর দ্বারাও হয়।"
- ২০।০৭।২০১৫ খ্রি.

"অখাদ্য ভোজন করা যায়, তবে দর্শন করা যায় না।"
- ২০।০৭।২০১৫ খ্রি.

"সম্পর্কের প্রথম ভিত্তি হতে পারে বিশ্বাস, অর্থাৎ একে অপরের প্রতি বিশ্বাস এবং একে অপরের বিশ্বাস রক্ষা।"
- ২৭।০৭।২০১৫ খ্রি.

"পরিচালনা মানেই যেমন নিয়ন্ত্রণ নয়, স্বেচ্ছাসেবা মানেই তেমন স্বেচ্ছাচার নয়।"
- ১৩।০৭।২০১৬ খ্রি.

"নিয়ম মানে স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, তেমনি স্বাধীনতা মানেই উশৃঙ্খলতা নয়।"
- ১৩।০৭।২০১৬ খ্রি.

"জেদ করেই অন্যায়ের শিকল ভাঙ্গে, আবার জেদের বসেই অন্যায় করে।"
- ১৩।০৭।২০১৬ খ্রি.

"মূল্যায়নের মূল্যায়ন করা কর্তব্য।"
- ১৮।০৭।২০১৬ খ্রি.

"ব্যক্তিত্ব মনুষ্যত্বের অবস্থান শক্ত করে; ব্যক্তিত্ব মানে শুধু ব্যক্তির ব্যক্তিগত বিষয়ই নয় বরং এমন বিষয় যা ব্যক্তির সামাজিক মর্যাদা বৃদ্ধি করে।"
- ১৮।০৭।২০১৬ খ্রি.

"যুক্তি তর্কে আদর্শ সঠিক বলে কিছুই নেই।"
- ২৪।০৭।২০১৬ খ্রি.

"মৌলবাদী ধর্মীয় প্রতিষ্ঠানগুলোই (ধর্মান্ধ) মানবতাকে বিপর্যস্থ করে, মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে, ধ্বংশ করে সামাজিক মূল্যবোধ। অথচ সকল ধর্মই শিক্ষা দেয় মানবতার, শান্তি, সম্পৃতি ও বিশ্বভ্রাতৃত্ববোধ।"
- ২৪।০৭।২০১৬ খ্রি.





Tags
Personal Writing Quote

You may like these posts

Contact Form

Name

Email *

Message *

Popular Posts

Visitor

Page Views

Recent Posts

3/recent/post-list

Categories

  • Article 17
  • Personal Writing 5
  • Religious Writing 4
  • Research 10
  • Technology 5

Tags

  • Blogger
  • CLG
  • COVID-19
  • Gallery
  • T Systems
  • Windows
  • ইসলাম

Most Popular

Menu Footer Widget

  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
Designed with by Way2Themes | Distributed by Blogger Themes

© T Systems, Inc. | 🚦 🇹 🇺 󠁵󠁵🇷 🇿 🇴 ®️ ♂ ️